জয় গোস্বামী
যা কিছু মৃত্যুর নিচে যা কিছু অগ্নির
নিচে ডুবে যায় তারা ফিরে ফিরে আসে
জলভাবে , বায়ুভাবে , ঘাস থেকে ঘাসে
ফেলে দেয় লঘু পাখা -- ভারী পাখাটির
বড় কষ্ট , বলে ওরা , ছোট কষ্ট বলে
লেখায় রেখায় আঁকা ও আকাশপার
তুমি জানো অস্তসূর্য যে ফেলুক জলে
আমি তা ভাসিয়ে নিই এপার ওপার ...
যখন সময় থমকে দাঁড়ায়
ওরা কাজ করে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment